বুধবার ১৩ মে ২০২৬ ১০:০৫:৩৫ এএম
শিরোনাম গাসিক এ মাসব্যাপী কর মেলা উদ্বোধন প্রশাসকের বাজার পরিদর্শন        আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করল বিআরবি হসপিটালস        চুনারুঘাটের চা বাগানে এমপি ফয়সলের নেতৃত্বে চলছে উন্নয়ন কাজ        ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের আকস্মিক মিছিল, সর্বস্তরে সমালোচনার ঝড়        ধোবাউড়ায় নেতাই নদীতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান        ডেমরায় রাজউক– নীরবতা, ইমারত পরিদর্শক মোঃ অমিত হাসান এর বিরুদ্ধে ঘুষ ও অসহযোগিতার অভিযোগ        নদীতে গোসলে নেমে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার       
বিমানবন্দর ও আশপাশে হর্ন বাজালেই জরিমানা: ডিএমপি
গনকণ্ঠ ডেস্ক
Published : Monday, 19 January, 2026
বিমানবন্দর ও আশপাশে হর্ন বাজালেই জরিমানা: ডিএমপি

বিমানবন্দর ও আশপাশে হর্ন বাজালেই জরিমানা: ডিএমপি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের নিরব এলাকায় যানবাহনের হর্ন ব্যবহার করলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, বিমানবন্দর এলাকা ছাড়াও উত্তর ও দক্ষিণে দেড় কিলোমিটার পর্যন্ত অঞ্চল, পাশাপাশি গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে নিরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ।


ডিএমপি জানায়, নিরব এলাকায় হর্ন ব্যবহার করা সড়ক পরিবহন আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড, কিংবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com