শনিবার ৭ মার্চ ২০২৬ ২৩:০৩:৫৭ পিএম
শিরোনাম সিংড়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড       পাবনার হান্ডিয়াল থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার       পাবনার ৩টি আসনে বিএনপির হারে হাবিবকে দায়ী করে জেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি        ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ৭       আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        রাজাপুরে কাঁচামাল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারধর ও হত্যার হুমকির অভিযোগ      
খুলনায় এনসিপি নেতা পরিচয়ে ২০ লাখ টাকা দাবি, ৩ জন আটক
গনকণ্ঠ ডেস্ক
Published : Monday, 19 January, 2026
খুলনায় এনসিপি নেতা পরিচয়ে ২০ লাখ টাকা দাবি, ৩ জন আটক

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে ২০ লাখ টাকা দাবি, ৩ জন আটক

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে নগরের সোনাডাঙ্গা নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী।


স্থানীয় সূত্র জানায়, মেহেদী হাসান মিরাজ কোনো পদে না থাকলেও বিভিন্ন সময় এনসিপির কর্মসূচিতে অংশ নেন এবং জেলা নেতাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। ঘটনার দিন, সোনাডাঙ্গার নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভীনের বাবা এসএম শফিকুল ইসলাম সানা চিকিৎসার জন্য খুলনায় এসেছিলেন। তিনজন যুবক ওই বাড়িতে এসে নিজেকে এনসিপির খুলনা জেলা শাখার সদস্য হিসেবে পরিচয় দেন। পরে তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।


সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।


জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, “তারা এনসিপির কোনো পদে নেই। মিরাজকে আমরা কিছু কর্মসূচিতে দেখেছি। এনসিপি এধরণের কর্মকাণ্ড সমর্থন করে না। পুলিশ ওসিকে জানিয়েছে, তদন্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে।”


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com