রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:০৭ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী আটক
গনকণ্ঠ প্রতিবেদক, রাজবাড়ী :
Published : Monday, 19 January, 2026
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী আটক

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী আটক

রাজবাড়ী রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

র‍্যাব জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে রাজবাড়ী সদর থানাধীন রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রায় দেড় লাখ টাকা মূল্যমানের ৫ কেজি গাঁজা এবং আনুমানিক ৩ হাজার টাকা মূল্যের একটি বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ সময় উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ মোছা. শিরিন শান্তি (৩৫) নামের এক নারীকে আটক করা হয়। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাহেরমাদী মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং মো. আশরাফুলের স্ত্রী।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকার করেছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা ও বিদেশি মদ সংগ্রহ করে রাজবাড়ী রেলস্টেশনসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, মাদক সমাজ ও যুবসমাজের জন্য মারাত্মক হুমকি। সামাজিক স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে র‍্যাব নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com