| শিরোনাম |
|
সমর্থকদের ভালোবাসায় কান্না করলেন রুমিন ফারহানা
গনকণ্ঠ প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
|
![]() সমর্থকদের ভালোবাসায় কান্না করলেন রুমিন ফারহানা সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুমিন ফারহানা। বক্তব্যে তিনি বলেন, “আমি নিজেকে একজন শক্ত মনের মানুষ হিসেবেই জানি। কিন্তু আজ আপনাদের ভালোবাসা আমাকে ভীষণভাবে আবেগাপ্লুত করেছে। আমার চোখে পানি চলে এসেছে।” তিনি আরও বলেন, “আজ মনে হচ্ছে আমার আব্বা-আম্মা, দাদাদাদি ও এলাকার মুরুব্বিয়ানদের দোয়া আর নিখাদ ভালোবাসা আমি পেয়েছি। এই ভালোবাসার যোগ্য আমি আদৌ কি না, তা জানি না।” এ সময় উপস্থিত সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই ভালোবাসা ও সমর্থনই তাকে এগিয়ে চলার শক্তি জোগাবে। |