| শিরোনাম |
|
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৪ নেতার পদ স্থগিত
গনকণ্ঠ ডেস্ক
|
![]() সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৪ নেতার পদ স্থগিত রবিবার (১৮ জানুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম ইমরান মীর, মো. মেহেদী হাসান, মো. মোতালেব এবং সদস্য হাইয়ুল আহম্মেদের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন অনুমোদন দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কলেজ শাখা ছাত্রদলের এক নেতা বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমাদের কার্যক্রম নিয়ে অত্যন্ত কনসার্ন। যারা দীর্ঘদিন ধরে ইনঅ্যাকটিভ, তাদেরকে সতর্ক করতেই এ কার্যক্রম। এটি কেবল সূচনা মাত্র, পর্যায়ক্রমে আরও ইনঅ্যাকটিভ সদস্যের পদ স্থগিত করা হবে।’ এদিকে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, ‘দলীয় প্রোগ্রামে অসহযোগিতা করার জন্য তাদের পদ স্থগিত করা হয়েছে। যদি তারা সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় হয়, তবে ফিরে আসার সুযোগ আছে।’ |