মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:২৬ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
চাটমোহরে বালতির পানিতে পড়ে প্রাণ গেলো শিশুর ‎
গনকণ্ঠ প্রতিবেদক, পাবনা :
Published : Tuesday, 20 January, 2026
চাটমোহরে বালতির পানিতে পড়ে প্রাণ গেলো শিশুর
‎পাবনার চাটমোহরে বালতির পানিতে পড়ে ইয়ারুল হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া জামাইপাড়া এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুটি ওই গ্রামের আবু তাহেরের ছেলে।
‎স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে হাঁটতে হাঁটতে সাবান আলী নামে প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে যায় ইয়ারুল। এ সময় বাড়ির উঠোনে রাখা পানি ভর্তি বালতি দেখে পানি নিয়ে খেলা শুরু করে শিশুটি। এ সময় ওই বাড়ির লোকজন বাড়ির বাইরে উঠোনে কাজে ব্যস্ত ছিলেন।
‎বেশকিছুক্ষণ পর বাড়ির ভেতরে প্রবেশ করেই দেখেন পানি ভর্তি ওই বালতিতে উপুড় হয়ে পড়ে আছে ইয়ারুল। দ্রুত তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ারুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
‎চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার বলেন, অভিভাবকদের অসচেতনতার কারণে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুদের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com