মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:১৭ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চাইলেও অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের
গনকণ্ঠ ডেস্ক
Published : Tuesday, 20 January, 2026
চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চাইলেও অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের

চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চাইলেও অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাওয়ার অনুমতি চেয়েও তা পাননি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এক সময়ের সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন।


মঙ্গলবার (২০ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ মোয়াজ্জেম হোসেনের আবেদন খারিজ করে দেন।


এদিন মোয়াজ্জেমের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রায়হান। তিনি মোয়াজ্জেমের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবমুক্ত করে এক মাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।


আবেদনে বলা হয়, অভিযুক্তকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলায় জড়ানো হয়েছে। তিনি কোনো প্রকার আইনশৃঙ্খলা ভঙ্গকারী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন। তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি দৃঢ়ভাবে চ্যালেঞ্জ করছেন এবং আইনিভাবে তা মোকাবিলা করবেন। তাই তার জাতীয় পরিচয়পত্রের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া জরুরি।


আবেদনে আরও উল্লেখ করা হয়, মোয়াজ্জেম হোসেন পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পান এবং সেখান থেকে ফ্লুইড বের হয়ে যায়। চিকিৎসার জন্য থাইল্যান্ড থেকে মেডিকেল ভিসার ইনভাইটেশন লেটার পাঠানো হয়েছে এবং আগামী ১৫ ফেব্রুয়ারি তার চিকিৎসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত রয়েছে।


উল্লেখ্য, এর আগে গত বছরের ২৪ মে একই আদালত দুর্নীতির অভিযোগে মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com