| শিরোনাম |
|
ইডেন ও বদরুন্নেসা কলেজ একীভূত করে বৃহৎ নারী বিশ্ববিদ্যালয় করবে জামায়াত
গনকণ্ঠ ডেস্ক
|
![]() ইডেন ও বদরুন্নেসা কলেজ একীভূত করে বৃহৎ নারী বিশ্ববিদ্যালয় করবে জামায়াত মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পলিসি সামিট ২০২৬-এ এই পরিকল্পনার কথা জানানো হয়। পলিসি সামিটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তানসহ প্রায় ৩০টি দেশের প্রতিনিধি অংশ নেন। জামায়াতের বিদেশ বিভাগের এক দায়িত্বশীল নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, সকাল থেকেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা সামিটে অংশ নিচ্ছেন। ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, কোরিয়া, ভারত, পাকিস্তান, ইরান, মালয়েশিয়া, তুরস্ক, মালদ্বীপ, ব্রুনাই ও শ্রীলঙ্কাসহ প্রায় ৩০টি দেশের প্রতিনিধি ইতোমধ্যে সামিটে উপস্থিত হয়েছেন। এর আগে সামিটের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা। এ সময় আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা তুলে ধরে জামায়াতে ইসলামী। |