শনিবার ৭ মার্চ ২০২৬ ২৩:০৩:৩৬ পিএম
শিরোনাম সিংড়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড       পাবনার হান্ডিয়াল থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার       পাবনার ৩টি আসনে বিএনপির হারে হাবিবকে দায়ী করে জেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি        ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ৭       আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        রাজাপুরে কাঁচামাল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারধর ও হত্যার হুমকির অভিযোগ      
সরাইল–আশুগঞ্জ আমার বাপ-দাদার ভিটা, ভোটের উপজেলা করবো: রুমিন ফারহানা
গনকণ্ঠ প্রতিবেদক (ব্রাহ্মণবাড়িয়া)
Published : Tuesday, 20 January, 2026
সরাইল–আশুগঞ্জ আমার বাপ-দাদার ভিটা, ভোটের উপজেলা করবো: রুমিন ফারহানা

সরাইল–আশুগঞ্জ আমার বাপ-দাদার ভিটা, ভোটের উপজেলা করবো: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তি নেই আপনাদের থেকে আমাকে আলাদা করার। আমার ওয়াদা সরাইল ও আশুগঞ্জ আমার বাপ-দাদার ভিটা। আমি এটাকে ভোটের উপজেলা করে ছাড়বো, ইনশাআল্লাহ।”

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগইর বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি। তিনি আশ্বাস দিয়ে বলেন, নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জের উন্নয়ন, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তিনি আরও বলেন, “এই এলাকার মানুষ আমাকে যে বিশ্বাস ও ভালোবাসা দিয়েছে, তার প্রতিদান আমি কাজের মাধ্যমেই দিতে চাই।”

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা রুমিন ফারহানার বক্তব্যে সমর্থন জানিয়ে তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com