শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:৫০ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
কুমিল্লায় জামায়াত-বিএনপিসহ ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
গনকণ্ঠ প্রতিবেদক (কুমিল্লা)
Published : Tuesday, 20 January, 2026
কুমিল্লায় জামায়াত-বিএনপিসহ ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুমিল্লায় জামায়াত-বিএনপিসহ ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মোট ১০ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এতে করে জেলায় বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দলীয় সিদ্ধান্ত, সমর্থন ঘোষণা ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেন।

মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন কুমিল্লা-১ আসনে বিএনপির বিকল্প প্রার্থী ড. খন্দকার মারুফ হোসেন ও খেলাফত মজলিসের সৈয়দ আব্দুল কাদের (জামাল)।

 কুমিল্লা-২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুস সালাম, কুমিল্লা-৪ আসনে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে খেলাফত মজলিসের হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেন।

এছাড়া কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও এবি পার্টির প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা-৭ আসনে জামায়াত নেতা মাওলানা মোশারফ হোসেন, কুমিল্লা-৮ আসনে খেলাফত মজলিসের মো. জোবায়ের হোসেন এবং কুমিল্লা-৯ আসনে খেলাফত মজলিসের আবদুল হক আমিনী ও মো. মাহবুবুর রহমান মনোনয়ন প্রত্যাহার করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একাধিক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ফলে কুমিল্লার বিভিন্ন আসনে ভোটের সমীকরণে পরিবর্তন এসেছে এবং নির্বাচনী লড়াই আরও স্পষ্ট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com