মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:৩২ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
সিরাজগঞ্জ আদালতে জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা
গনকণ্ঠ ডেস্ক :
Published : Tuesday, 20 January, 2026
সিরাজগঞ্জ আদালতে জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

সিরাজগঞ্জ আদালতে জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামিম খান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সিরাজগঞ্জ সদর আমলি আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় এ মামলা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী মো. হুমায়ুন কবীর।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, কুষ্টিয়া জেলার একটি ইসলামি ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় মুফতি আমির হামজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেন।

বাদীপক্ষের দাবি, ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এতে বাদী, তাঁর রাজনৈতিক দল এবং জিয়া পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

মামলার বাদী মোহাম্মদ শামিম খান বলেন,
‘মোবাইল ফোনে ওই বক্তব্য শুনে আমি মানসিকভাবে আহত হয়েছি। বিষয়টি শুধু ব্যক্তিগত নয়, রাজনৈতিকভাবেও অপমানজনক। ন্যায়বিচারের আশায় আদালতে মামলা করেছি। আর এ মামলায় শুধু আমির হামজাকেই আসামি করা হয়েছে।’

আইনজীবী মো. হুমায়ুন কবীর বলেন,
‘মামলার সঙ্গে আসামির বক্তব্যের ভিডিও ক্লিপ সংযুক্ত করা হয়েছে। আদালত প্রাথমিক যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত প্রক্রিয়া নেবেন।’

উল্লেখ্য, এর আগে একই অভিযোগে সোমবার খুলনার আদালতেও মুফতি আমির হামজার বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com