মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ১৩:০৭:৪৬ পিএম
শিরোনাম নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার        ২০২৬ এর ফিফা বিশ্বকাপে সারাদেশে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ২০ জন, বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম       বরগুনার পাথরঘাটায় পৃথক হামলায় আহত ২, বরিশাল শেবাচিমে প্রেরণ       চট্টগ্রামে গণপরিবহনে নারী যাত্রীদের ভোগান্তি চরমে: প্রয়োজন সংরক্ষিত আসন বৃদ্ধি ও নারীবান্ধব বাস       ‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ       বিশ্বকাপ ফাইনালের পর মারামারি নিয়ে তদন্তে নেমেছে ফিফা       টানা দশম রাতের মতো যুক্তরাষ্ট্রের হামলা, দাঁতভাঙা পাল্টা জবাব ইরানের      
এনসিপির পক্ষে আসন ছেড়ে দিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী
গনকণ্ঠ প্রতিবেদক (রাজবাড়ী)
Published : Tuesday, 20 January, 2026
এনসিপির পক্ষে আসন ছেড়ে দিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

এনসিপির পক্ষে আসন ছেড়ে দিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এনসিপির পক্ষে রাজবাড়ী-২ আসনে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ হারুন-অর-রশিদ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এখন পর্যন্ত রাজবাড়ী-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীসহ মোট দুইজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। নির্ধারিত সময় শেষে এ বিষয়ে সার্বিক তথ্য জানানো হবে।

রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলিমুজ্জামান জামান জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে রাজবাড়ী-২ আসনে তাদের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি বলেন, ওই আসনে এনসিপির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে রাজবাড়ী-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন— বিএনপির হারুন-অর-রশিদ, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. নাসিরুল হক সাবু, জাতীয় পার্টির মো. সফিউল আজম খান, গণঅধিকার পরিষদের জাহিদ শেখ, এনসিপির জামিল হিজাজী এবং খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলম।

অন্যদিকে রাজবাড়ী-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন— বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জামায়াতে ইসলামীর মো. নূরুল ইসলাম, জাতীয় পার্টির খন্দকার হাবিবুর রহমান বাচ্চু এবং জাকের পার্টির মোহাম্মদ আলী বিশ্বাস।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com