| শিরোনাম |
|
গাজীপুর-২ ও ৩ আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার, শরিকদের সমর্থন
গনকণ্ঠ প্রতিবেদক (গাজীপুর)
|
![]() গাজীপুর-২ ও ৩ আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার, শরিকদের সমর্থন দলীয় সূত্র জানায়, গাজীপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ হোসেন আলী এবং গাজীপুর-৩ আসনে মো. জাহাঙ্গীর আলম সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, গাজীপুর-২ আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনসিপি) প্রার্থী আবু নাছের খান এবং গাজীপুর-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ এহসানুল হককে জোটের একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এই দুই আসনেই জামায়াতের সাংগঠনিক শক্তি এখন থেকে জোটের প্রার্থীদের পক্ষে কাজ করবে। এ বিষয়ে মোহাম্মদ হোসেন আলী গণমাধ্যমকে বলেন, “ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে জোটের সংহতিকে আমরা প্রাধান্য দিচ্ছি। কেন্দ্রের নির্দেশনা ও জোটের বিজয় নিশ্চিত করতেই আমরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে শরিকদের সমর্থন দিয়েছি।” জোটের নীতিনির্ধারকরা মনে করছেন, জামায়াতের এই ত্যাগের ফলে গাজীপুরে জোটের অবস্থান আরও শক্তিশালী হলো। তৃণমূল পর্যায়ে কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাওয়ায় আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিপক্ষে লড়াই আরও জমজমাট হবে বলে আশা করছেন স্থানীয় নেতারা। |