| শিরোনাম |
|
আল্লাহ সহায় হলে বিজয় কেউ ঠেকাতে পারবে না: রুমিন ফারহানা
গনকণ্ঠ প্রতিবেদক (ব্রাহ্মণবাড়িয়া)
|
![]() আল্লাহ সহায় হলে বিজয় কেউ ঠেকাতে পারবে না: রুমিন ফারহানা তিনি ভোটারদের উদ্দেশে বলেন, কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্ত ও সচেতন থাকতে হবে। একই সঙ্গে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগইর বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা আরও বলেন, “ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে আবার দেখা হবে। আপনাদের সঙ্গে নিয়ে একটি নতুন, উন্নত ও ন্যায়ভিত্তিক সরাইল–আশুগঞ্জ গড়ে তুলবো।” উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী তার বক্তব্যে একাত্মতা প্রকাশ করেন এবং তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। |