বুধবার ১১ মার্চ ২০২৬ ১২:০৩:৪৫ পিএম
শিরোনাম শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত       আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা       ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ- সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা       এমপি রনির উপস্থিতি তে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর সহ ৪ টি সভা অনুষ্ঠিত       বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে: ব্যারিস্টার রুমিন ফারহানা       ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা       মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক      
জামায়াতের পক্ষে আসন ছেড়ে মনোনয়ন প্রত্যাহার খেলাফত মজলিস প্রার্থীর
গনকণ্ঠ প্রতিবেদক (কিশোরগঞ্জ)
Published : Tuesday, 20 January, 2026
জামায়াতের পক্ষে আসন ছেড়ে মনোনয়ন প্রত্যাহার খেলাফত মজলিস প্রার্থীর

জামায়াতের পক্ষে আসন ছেড়ে মনোনয়ন প্রত্যাহার খেলাফত মজলিস প্রার্থীর

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শাহরিয়ার জামান রানা তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

দলীয় সূত্রে জানা যায়,বাংলাদেশ খেলাফত মজলিস ১০ দলীয় জোটের শরিক হওয়ায় জোটগত সিদ্ধান্তের কারণেই তিনি এই আসনে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও জোটের সিদ্ধান্ত অনুযায়ী খেলাফত মজলিস এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে।

নিজের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে শাহরিয়ার জামান রানা বলেন, বৃহত্তর ঐক্য ও জোটের স্বার্থকে প্রাধান্য দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জোটের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-২ আসনটি কটিয়াদী ও পাকুন্দিয়া এই দুইটি উপজেলা নিয়ে গঠিত। আসন্ন নির্বাচনে জোটভুক্ত দলগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com