সোমবার ৮ জুন ২০২৬ ১৪:০৬:১০ পিএম
শিরোনাম ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি        ক্রিশ্চিয়ানো রোনালদো: ১.৪ বিলিয়ন ডলারের মালিক, কিন্তু মন পড়ে আছে ট্রফিতে!        সুগন্ধা নদী থেকে ফের অবৈধ ভাবে বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে তীরবর্তী মানুষ        নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু        কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ বিজিবি ও এলাকাবাসীর সতর্ক অবস্থান        হরিপুর সীমান্তে ৪৮ ঘণ্টা পর ১১ বাংলাদেশিকে ফিরিয়ে নিল বিএসএফ        হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন       
রাজশাহীকে হারিয়ে বিপিএল ফাইনালে চট্টগ্রাম রয়্যালস
ক্রীড়া ডেস্ক
Published : Tuesday, 20 January, 2026
রাজশাহীকে হারিয়ে বিপিএল ফাইনালে চট্টগ্রাম রয়্যালস

রাজশাহীকে হারিয়ে বিপিএল ফাইনালে চট্টগ্রাম রয়্যালস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে তারা।


মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ১৩৩ রান। দলের পক্ষে ওপেনার তানজিদ তামিম ৩৭ বলে সর্বোচ্চ ৪১ রান করেন। শাহিবজাদা ফারহান ১৯ বলে করেন ২১ রান।


শুরুটা ভালো হলেও মাঝপথে ব্যাটিং ধসে পড়ে রাজশাহী। ৮৬ রানের মধ্যেই ৬ উইকেট হারায় দলটি। শেষ দিকে পেসার আব্দুল গাফ্ফার সাকলাইনের ১৫ বলে ৩২ রানের ঝড়ো ইনিংসে লড়াইয়ের মতো সংগ্রহ পায় তারা।


জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রামের দুই ওপেনার দলকে দারুণ সূচনা এনে দেন। উদ্বোধনী জুটিতে আসে ৬৪ রান। নাঈম শেখ ৩৮ বলে ৩০ রান করে আউট হন। এরপর হাসান নেওয়াজ ১৪ বলে ২০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। আসিফ আলি করেন ৮ বলে ১১ রান।


একপ্রান্ত আগলে রেখে ১৯তম ওভার পর্যন্ত ব্যাট করেন ওপেনার মির্জা বেগ। তিনি ৪৭ বলে ৪৫ রান করেন। শেষ দিকে মাহেদী হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে চট্টগ্রাম। ৯ বলে অপরাজিত ১৯ রান করেন তিনি। আমির জামাল ২ বলে ২ রানে অপরাজিত থাকেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com