শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:৪৪ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
১২ ফেব্রুয়ারি ভোট নিয়ে গুজব ছড়াচ্ছে একটি চক্র:তথ্য উপদেষ্টা
গনকণ্ঠ ডেস্ক
Published : Tuesday, 20 January, 2026
১২ ফেব্রুয়ারি ভোট নিয়ে গুজব ছড়াচ্ছে একটি চক্র:তথ্য উপদেষ্টা

১২ ফেব্রুয়ারি ভোট নিয়ে গুজব ছড়াচ্ছে একটি চক্র:তথ্য উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কিনা—এ বিষয়ে একটি চক্র গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “১২ তারিখে ভোট হবে কি হবে না—এ নিয়ে সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কেন ভোট হবে না? সরকার প্রস্তুত, নির্বাচন কমিশন প্রস্তুত, রাজনৈতিক দলগুলো প্রস্তুত এবং ভোটাররাও প্রস্তুত। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক চর্চা ব্যাহত ছিল। এখন কিছু লোক ফিসফিস করে গুজব ছড়ানোর চেষ্টা করছে। তবে এবার আর সেই সুযোগ নেই। দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে।”


মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে গণভোটের গাড়ি ক্যারাভান উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।


সভায় তিনি আরও বলেন, “আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা চাই যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে। রাষ্ট্রপতি হবেন একজন অভিভাবকের মতো, যিনি প্রয়োজনে নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করতে পারবেন। কোনো রাজনৈতিক দল বেপথে গেলে উচ্চকক্ষের মাধ্যমে তার জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। এই ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব যদি গণভোটে জনগণ ‘হ্যাঁ’ ভোট প্রদান করে।”


সভা ও কর্মসূচিতে জেলা প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপদেষ্টা গণভোটের প্রচারণা বিষয়ক একটি র‍্যালিতে অংশ নেন। পরে তিনি প্রধান অতিথি হিসেবে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com