| শিরোনাম |
|
আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা
গনকণ্ঠ ডেস্ক
|
![]() আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা তিনি বলেছেন, “সবাই খেয়াল রাখবেন আমার হাঁস যেন চুরি না হয়। নির্বাচনে জালভোট দিয়ে আমার ‘হাঁস চুরি’ করার চেষ্টা করতে পারে।” মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগইর বাজার ও সোহাগপুরে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভোটারদের সজাগ থাকার আহ্বান জানিয়ে রুমিন ফারহানা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার দাবি জানান। তিনি বলেন, ভোটের দিন জনগণের ভোটাধিকার রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো ধরনের অনিয়ম, জালভোট বা প্রভাব বিস্তারের চেষ্টা হলে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রুমিন ফারহানা আরও বলেন, “আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তি নেই আপনাদের থেকে আমাকে আলাদা করার। সরাইল ও আশুগঞ্জ আমার বাপ-দাদার ভিটা। এই এলাকার মানুষের অধিকার রক্ষায় আমি শেষপর্যন্ত লড়াই করে যাব।” তিনি বলেন, “এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।” |