মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:৪৪ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
গ্রিনল্যান্ড নিয়ে কঠোর অবস্থানে ট্রাম্প, বিশ্বজুড়ে উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক
Published : Wednesday, 21 January, 2026
গ্রিনল্যান্ড নিয়ে কঠোর অবস্থানে ট্রাম্প, বিশ্বজুড়ে উদ্বেগ

গ্রিনল্যান্ড নিয়ে কঠোর অবস্থানে ট্রাম্প, বিশ্বজুড়ে উদ্বেগ

গ্রিনল্যান্ড ইস্যুতে নিজের অবস্থান থেকে একেবারেই সরে আসছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে পিছু হটার কোনো সুযোগ নেই।


হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে তিনি কতদূর যেতে প্রস্তুত—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সময় হলেই সব জানা যাবে।’ তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।


এর মধ্যেই সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, বিশ্ব ধীরে ধীরে নিয়মভিত্তিক ব্যবস্থার বাইরে চলে যাচ্ছে। একই অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মন্তব্য করেন, পুরোনো বৈশ্বিক ব্যবস্থা আর ফিরে আসছে না।


বুধবার দাভোসে পৌঁছানোর কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। তিনি জানিয়েছেন, সেখানে গ্রিনল্যান্ড ইস্যুতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তার দাবি, শেষ পর্যন্ত এই বিষয়টি যুক্তরাষ্ট্রের পক্ষেই ইতিবাচকভাবে নিষ্পত্তি হবে।


ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ন্যাটোর জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে, তবে প্রয়োজনে ন্যাটো যুক্তরাষ্ট্রকে আদৌ সহায়তা করবে কি না, তা নিয়ে তার সন্দেহ রয়েছে।


এদিকে গ্রিনল্যান্ডের শিল্প ও প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রী নাজা নাথানিয়েলসেন ট্রাম্পের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘গ্রিনল্যান্ডের জনগণ আমেরিকান হতে চায় না।’ তিনি আরও বলেন, ‘নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে চায় তারা।’


বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের এই কঠোর অবস্থান যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর মধ্যে নতুন কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করতে পারে।


সূত্র: বিবিসি


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com