| শিরোনাম |
|
ঢাকা কলেজ ছাত্রদলে পদবঞ্চিত ১৫ নেতা, ৩ জন শোকজ
গনকণ্ঠ ডেস্ক
|
![]() ঢাকা কলেজ ছাত্রদলে পদবঞ্চিত ১৫ নেতা, ৩ জন শোকজ ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনাসমূহ অনুমোদন করেছেন। অব্যাহতির মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক ইয়ামিন রহমান ও হান্নান মিয়া। সদস্যরা হলেন বুলবুল আহমেদ, হাসিব চৌধুরী, রাতিকুল ইসলাম, আরিফুল বাবু, শাওন খন্দকার, সাজ্জিদ হোসেন, রাশিকুল ইসলাম সাহিল, মঞ্জুরুল ইসলাম সুজন, সজীব মিয়া, মোহাম্মদ রিয়াদ আহাম্মেদ, মাসুদ রানা অনিক, তনয় শরীফ ও আশরাফুল ইসলাম অশ্রু। শোকজ প্রাপ্তরা হলেন কাজী সালমান রহমান, রানা মো. সোহেল ও মিরাজ হোসেন। তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, “আমাদের সাংগঠনের কিছু ক্রাইটেরিয়া আছে। যারা দীর্ঘদিন ধরে কার্যক্রমে অনুপস্থিত ছিলেন এবং বারবার অনুস্মারক সত্ত্বেও সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখেননি, তাদের পদ স্থগিত করা হয়েছে। যারা সক্রিয়ভাবে কাজ করছে তাদের কমিটিতে রাখা হবে। তারা যদি আবার ধারাবাহিকভাবে সক্রিয় হন এবং রুলস মেনে চলেন, তবে পুনরায় কমিটিতে নেওয়া হবে।” |