মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০২:০৩:১৭ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
জামালপুরে নারী-নারীর প্রেম ও বিয়ের দাবিতে অনশন
গনকণ্ঠ প্রতিবেদক, জামালপুর সদর:
Published : Wednesday, 21 January, 2026
জামালপুরে নারী-নারীর প্রেম ও বিয়ের দাবিতে অনশন 
জামালপুরে নারী-নারীর প্রেম ও বিয়ের দাবিকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ২০-০১-২৬ ঘটনাটি ঘটেছে জামালপুর শহরের মুকন্দবাড়ী এলাকায়। আলোচিত এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ পুরো শহরে চলছে নানা আলোচনা ও সমালোচনা।


স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর সকাল বাজারের ব্যবসায়ী আলী আজগরের কন্যা ঝিলিকের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে মুকন্দবাড়ী এলাকার উজ্জ্বল মেয়ে তামান্না আক্তার ঝিলিক। দু’জনেই নিজেদের মধ্যে বিয়ে করতে আগ্রহী বলে দাবি করেছেন। পরিবার ও সমাজের পক্ষ থেকে বাধার মুখে পড়ে তারা প্রকাশ্যে বিয়ের দাবিতে অনশনে বসেন বলে জানা গেছে।


ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি হয়। অনেক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। কেউ কেউ সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের প্রশ্ন তুলে সমালোচনা করেন।


স্থানীয় একাধিক বাসিন্দা জানান, জামালপুরের মতো জেলা শহরে এ ধরনের ঘটনা আগে কখনো প্রকাশ্যে আসেনি। ফলে সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ও আলোচনার সৃষ্টি হয়েছে ।


সামাজিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা সমাজে লুকিয়ে থাকা বাস্তবতারই প্রতিফলন। তারা মনে করেন, বিষয়টি দমন বা উত্তেজনা সৃষ্টি না করে পারিবারিক ও প্রশাসনিক পর্যায়ে সংলাপের মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com