সোমবার ১১ মে ২০২৬ ০৬:০৫:১১ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিকের ৫ বছরের সাজা        পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক        চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাগানপাড়া       গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন        উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা        র‌্যাব-১২’র অভিযান, সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার        কলাপাড়ার দেড়শ বছরের পুরোনো মসজিদে মুসল্লিদের দুর্ভোগ       
আজ দুপুরে নারায়ণগঞ্জ–মুন্সীগঞ্জে ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
গনকণ্ঠ ডেস্ক :
Published : Wednesday, 21 January, 2026
আজ দুপুরে নারায়ণগঞ্জ–মুন্সীগঞ্জে ৫ ঘণ্টা গ্যাস থাকবে না

আজ দুপুরে নারায়ণগঞ্জ–মুন্সীগঞ্জে ৫ ঘণ্টা গ্যাস থাকবে না

আজ বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সাময়িক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস জানায়, পঞ্চবটি–মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড় ও প্রধান সিএনজি স্টেশনের সামনে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপনের কাজ করা হবে। এ কারণে আজ দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ে নারায়ণগঞ্জ শহর, মুন্সীগঞ্জ শহর, পঞ্চবটি, মুক্তারপুর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা ও ফতুল্লাসহ আশপাশের এলাকায় (আদমজী ইপিজেড এলাকা ব্যতীত) সব ধরনের গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হলেই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com