| শিরোনাম |
|
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
গনকণ্ঠ প্রতিবেদক (ব্রাহ্মণবাড়িয়া)
|
![]() বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা বুধবার (২১ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার গোকর্ণঘাটে অভিযান পরিচালনা করে এ জরিমানা আরোপ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জেলা শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গোকর্ণঘাটে অভিযানকালে দেখা যায়, নিউ এলপিজি গ্যাস প্রতিষ্ঠানের ডিলার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করছেন এবং মূল্য তালিকা ঝুলিয়ে রাখছেন না। তদন্তে জানা যায়, ১৩০৬ টাকার গ্যাস সিলিন্ডার ২,১০০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছিল। অভিযানের সময় উপস্থিত বেশ কিছু ক্রেতা অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ডিলার দোষ স্বীকার করে এবং ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাকে সতর্ক করা হয়। অধিদপ্তর জানায়, জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। |