রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:০১ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
আজ থেকে শুরু নির্বাচনী প্রচারণা
গনকণ্ঠ ডেস্ক
Published : Thursday, 22 January, 2026
আজ থেকে শুরু নির্বাচনী প্রচারণা

আজ থেকে শুরু নির্বাচনী প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে। প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর ২৯৮টি নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা গণসংযোগ, সভা-সমাবেশ ও পথসভার মাধ্যমে ভোটারদের কাছে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।


নির্বাচন কমিশন সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ২৯৮ আসনে মোট ১ হাজার ৯৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাবনা-১ ও পাবনা-২ আসন বাদ দিয়ে এসব আসনে মঙ্গলবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।


নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নির্বাচন ঘিরে পুলিশসহ প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পুলিশের প্রায় দেড় লাখ সদস্য এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি বিজিবি, সশস্ত্র বাহিনী, র‍্যাব, নৌবাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরাও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন। নজরদারি জোরদারে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার ব্যবহারও থাকবে।


ইসি’র রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫ অনুযায়ী, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচার শুরু করা যাবে এবং ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ করতে হবে।


নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮০টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৫৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৫টি বাতিল হয়। বাতিলের বিরুদ্ধে ৬৪৫ জন আপিল করলে শুনানি শেষে ৪৩৭ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পান। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সারা দেশে ৩০৫ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।


তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com