মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:০৯ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
২০২৬ বিশ্বকাপ বয়কটের ডাক দিল জার্মানি
ক্রীড়া ডেস্ক
Published : Thursday, 22 January, 2026
২০২৬ বিশ্বকাপ বয়কটের ডাক দিল জার্মানি

২০২৬ বিশ্বকাপ বয়কটের ডাক দিল জার্মানি

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে অনড় থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা দেখা দিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিতে।


দেশটির বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংসদ সদস্য জার্মান ফুটবল ফেডারেশনকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। জার্মান সরকারের পক্ষেও এই বিষয়ে সমর্থন রয়েছে।


গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার প্রতিবাদে ডেনমার্ক, জার্মানি ও ইউরোপের আটটি দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। শুল্ক কার্যকর হলে জার্মানি পালটা ব্যবস্থা হিসেবে বিশ্বকাপ বর্জনের পথ বেছে নিতে পারে।


২০২৬ বিশ্বকাপ তিনটি দেশে আয়োজন হলেও অধিকাংশ ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। যদি ট্রাম্প সামরিক শক্তি ব্যবহার করে গ্রিনল্যান্ড দখল করেন, তবে ইউরোপের আরও কয়েকটি দেশ বিশ্বকাপ বর্জন করতে পারে।


জার্মানি আপাতত নিজেদের প্রস্তুতি চালাচ্ছে। বিশ্বকাপে অংশগ্রহণ বা বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। রাজনীতিবিদরা বয়কটের পক্ষে জনমত গঠনে প্রচারণা চালাচ্ছেন।


এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, জার্মানির ৪৭ শতাংশ মানুষ ২০২৬ বিশ্বকাপ বয়কটের পক্ষে, তবে ৩৫ শতাংশ মানুষ খেলার পক্ষে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com