| শিরোনাম |
|
'এলিট গোষ্ঠী জনগণের ওপর গণভোট চাপিয়েছে’ –মেজর হাফিজ
গনকণ্ঠ ডেস্ক
|
![]() 'এলিট গোষ্ঠী জনগণের ওপর গণভোট চাপিয়েছে’ –মেজর হাফিজ ![]() 'এলিট গোষ্ঠী জনগণের ওপর গণভোট চাপিয়েছে’ –মেজর হাফিজ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের প্রার্থী মেজর (অব.) হাফিজ বলেন, “গণভোটে সংবিধান সংশোধন হবে, যেটা একমাত্র জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা করতে পারে। আর এখানে ঢাকার একটি এলিট গোষ্ঠী জনগণের ওপর বিষয়টি চাপিয়ে দিয়েছে। আমাদের দেশ এখনও এ ধরনের ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। আমাদের দল বিএনপি প্রথমে এতে রাজি ছিল না। বিএনপি রাজি না হলে নির্বাচনও সম্ভব হত না। তাই অবস্থার পরিপ্রেক্ষিতে বিএনপি জুলাই সনদে সই করেছে। সুতরাং আমরা কিছুটা বাধ্য হয়ে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছি। এরপর নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে সংবিধানকে একটি পূর্ণাঙ্গ রূপ দেবেন।” তিনি আরও বলেন, “গণভোট দিতে পারে সব দল একত্রিত হয়ে। কোনো কোনো দেশে সংবিধানের নির্দিষ্ট বিষয় পরিবর্তনের জন্য গণভোট দেওয়া হয়। সেটি নির্বাচিত প্রতিনিধিরাই করতে পারে। কিন্তু বিদেশ থেকে এসে রাজনীতির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ততা নেই, জনগণের জন্য কোনো স্যাক্রিফাইস নেই। শুধু ঘটনাচক্রে চেয়ারে আসীন হয়ে এখন গণভোট চালানো হয়েছে। এই গণভোটের আইনগত কোনো ভিত্তি নেই, তবে নৈতিক ভিত্তি আছে। যেহেতু জুলাই অভ্যুত্থানকে আমরা সমর্থন করি, সেহেতু হ্যাঁ ভোটের জন্য জনগণকে বলব।” একটি ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলে ৩০০ সংসদীয় আসনের মধ্যে একজনও নারী প্রার্থী নেই উল্লেখ করে মেজর হাফিজ বলেন, “এ ধরনের রাজনীতি জনগণের মধ্যে আগেই বিভাজন সৃষ্টি করেছে। রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো অভিজ্ঞতাও নেই। আমাদের জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ—এটি বাংলাদেশের জনগণের অত্যন্ত প্রিয় প্রতীক। ইনশাআল্লাহ, আজ থেকেই আমরা গ্রামেগঞ্জে এই প্রতীকের পক্ষে ভোট চাইতে শুরু করব। বিএনপির আদর্শ ও ঐতিহ্য মানুষের কাছে ছড়িয়ে দিতে সভা-সমাবেশে অংশ নেব।” সভায় মদন মোহন মন্দিরের সভাপতি নীরব কুমার দের সভাপতিত্বে আরও বক্তব্য দেন—উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, লালমোহন পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী প্রমুখ। |