মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০২:০৩:৪১ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
রায়পুরে মোটরসাইকেল–ভ্যানের সংঘর্ষে মারাত্মক দুর্ঘটনা, যুবকের পা বিচ্ছিন্ন
গনকণ্ঠ প্রতিবেদক, লক্ষ্মীপুর :
Published : Thursday, 22 January, 2026

রায়পুরে মোটরসাইকেল–ভ্যানের সংঘর্ষে মারাত্মক দুর্ঘটনা, যুবকের পা বিচ্ছিন্ন
লক্ষ্মীপুর জেলার রায়পুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর আরোহীর নাক ফেটে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

গুরুতর আহত যুবকের নাম তাহসিন (৩২)। রায়পুর উপজেলার ৯নং চর আবাবিল ওয়ার্ডের পালোয়ান বাড়ির সালাউদ্দিনের সন্তান । যুবকের পিতা-মাতা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক শিক্ষিকা । দুর্ঘটনার পর তার একটি পা বিচ্ছিন্ন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় এবং অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি।

গতকাল ২২ জানুয়ারি সন্ধ্যায় রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের মডেল মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনাটি সংঘটিত হয় । প্রত্যক্ষদর্শীরা জানান, সেসময় ঘটনাস্থলে এক যুবকের ডান পা হাঁটুর নিচ হতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাথে সাথে গুরুতর আহত অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । এবং সেখানে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। সেসময় যুবকের এমন করুণ দৃশ্য দেখে উপস্থিত চারজন জ্ঞান হারিয়ে ফেলেন এবং এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রের বরাত জানা যায়, মডেল মসজিদের সামনে সড়কটির সামনে ঝুঁকিপূর্ণ অবস্থায় অর্ধ স্প্রিডবেকার থাকায় প্রতিনিয়তই এমন দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে ।

এঘটনায় রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান , খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিচ্ছিন্ন পা' টি উদ্ধার করে তাদেরকে দেওয়া হয়েছে।এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com