সোমবার ৮ জুন ২০২৬ ১৪:০৬:১৬ পিএম
শিরোনাম ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি        ক্রিশ্চিয়ানো রোনালদো: ১.৪ বিলিয়ন ডলারের মালিক, কিন্তু মন পড়ে আছে ট্রফিতে!        সুগন্ধা নদী থেকে ফের অবৈধ ভাবে বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে তীরবর্তী মানুষ        নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু        কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ বিজিবি ও এলাকাবাসীর সতর্ক অবস্থান        হরিপুর সীমান্তে ৪৮ ঘণ্টা পর ১১ বাংলাদেশিকে ফিরিয়ে নিল বিএসএফ        হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন       
ঢাকা কলেজ–আইডিয়াল শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
গনকণ্ঠ ডেস্ক
Published : Thursday, 22 January, 2026
ঢাকা কলেজ–আইডিয়াল শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা কলেজ–আইডিয়াল শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবারও উত্তেজনায় জড়িয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব এলাকায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।


ঘটনার কারণে সায়েন্সল্যাব সংলগ্ন মিরপুর রোডের নিউমার্কেট অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।


পুলিশ জানায়, সায়েন্সল্যাব মোড়ে তাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট অংশে, আর আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা গ্রিনরোড অংশে অবস্থান করছে। দুইপক্ষকে শান্ত রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চলছে।


স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার কলেজ ছুটির পর আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের এক উচ্চমাধ্যমিক শিক্ষার্থীকে মারধর করেন। এতে তার মাথা ফেটে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। আজ আহত শিক্ষার্থী মাথায় ব্যান্ডেজ পরে কলেজে আসলে সহপাঠীরা উত্তেজিত হয়ে ধাওয়া দেয় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের দিকে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com