মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:৫১ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
বিএনপি নির্বাচনী থিম সং উন্মোচন
গনকণ্ঠ ডেস্ক
Published : Thursday, 22 January, 2026
বিএনপি নির্বাচনী থিম সং উন্মোচন

বিএনপি নির্বাচনী থিম সং উন্মোচন

শুরু হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট প্রচারণা। সিলেট সফরে থাকা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু হয়েছে।


বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টার পর দলের পক্ষ থেকে নতুন পরিকল্পনা ও ইশতেহারের রূপরেখা প্রকাশ করা হয়েছে। এবারের নির্বাচনে বিএনপির ইশতেহারের মূলভিত্তি হবে জিয়াউর রহমানের ‘১৯ দফা’ ও খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’।


রাজধানীর হোটেল লেকশোরে উদ্বোধনকালে বিএনপির নির্বাচনি থিম সং-এর কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচনী কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ।


থিম সং-এ ‘ভোট দিবো কিসে; ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’সহ বিভিন্ন নির্বাচনি স্লোগানকে সংযুক্ত করা হয়েছে।


রিজভী বলেন, “পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন, নিউট্রন থাকে এবং তাদের বন্ধন দৃঢ়, আমরা সেই দৃঢ় বন্ধনের মতো রাষ্ট্রীয় দর্শন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এ বিশ্বাস করি। এর প্রতীক হচ্ছে ধানের শীষ। ধানের শীষ শুধুই নির্বাচনি প্রতীক নয়, এটি গ্রাম বাংলার প্রতীকে রূপ নিয়েছে।”


তিনি আরও বলেন, “নির্বাচনে অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করা হবে। মানুষের ভোটের অধিকার পুনরায় ফিরে আসবে। ধানের শীষ প্রতীককে কেউ মুছে দিতে পারবে না; এটি জনগণের হৃদয়ে গভীরভাবে মিশে আছে।”


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com