মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:৫৬ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
ফেসবুকে নারী সেজে প্রেম, যুবক গ্রেপ্তার
গনকণ্ঠ ডেস্ক
Published : Thursday, 22 January, 2026
ফেসবুকে নারী সেজে প্রেম, যুবক গ্রেপ্তার

ফেসবুকে নারী সেজে প্রেম, যুবক গ্রেপ্তার

ফেসবুকে নারী পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পরে ব্ল্যাকমেলের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে হবিগঞ্জে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাইবার ক্রাইম মনিটরিং সেলের সহায়তায় কুমিল্লা থেকে তাকে আটক করা হয়।


জানা গেছে, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) হবিগঞ্জ সদর থানাধীন এলাকার এক ব্যক্তি মো. আরিফুল হক (ছদ্মনাম) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘Sumaiya Akter Mim’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে এক ব্যক্তি নারী সেজে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে বিভিন্ন সময়ে মোট ১ লাখ ৭১ হাজার ৯০০ টাকা আদায় করা হয়।


অভিযোগ পাওয়ার পর হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে প্রতারকের অবস্থান শনাক্ত করে। এরপর বুধবার (২১ জানুয়ারি) জেলা গোয়েন্দা শাখার একটি দল কুমিল্লার হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান জীবন নামের এক যুবককে গ্রেপ্তার করে।


হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন নারীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা করে আসছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক ভুয়া আইডি ও প্রতারণার আলামত পাওয়া গেছে।


ঘটনার পর ‘সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ২০২৫’ অনুযায়ী হবিগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়। পরে আদালতে হাজির করা হলে আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।


পুলিশ জানিয়েছে, অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ দমনে জেলার সব থানায় বিশেষ নজরদারি কার্যক্রম চলমান রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com