শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:০০ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
‘সিরিয়াল কিলার’ রাজ সিংকে যাবজ্জীবন কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
Published : Thursday, 22 January, 2026
‘সিরিয়াল কিলার’ রাজ সিংকে যাবজ্জীবন কারাদণ্ড

‘সিরিয়াল কিলার’ রাজ সিংকে যাবজ্জীবন কারাদণ্ড

ভারতের ফরিদাবাদ আদালত এক ‘সিরিয়াল কিলার’ রাজ সিংকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ছয়টি হত্যাকাণ্ডে অভিযুক্ত রাজের মধ্যে তিনজনই ছিলেন অপ্রাপ্তবয়স্ক।


ফরিদাবাদের অতিরিক্ত দায়রা জজ পুরুষোত্তম কুমার বুধবার ৫৪ বছর বয়সী রাজকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং ২ লাখ ১০ হাজার রুপি জরিমানা করেন।


পুলিশ জানিয়েছে, ফরিদাবাদের ভুপানি গ্রামের এক নারী তার ২০ বছর বয়সী ভাতিজির নিখোঁজের ঘটনা থানায় জানালে ২০২২ সালের জানুয়ারিতে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের সময় ৬ জানুয়ারি ওই তরুণীর দেহাবশেষ উদ্ধার করা হয় এবং একদিন পর রাজ সিংকে গ্রেফতার করা হয়।


জিজ্ঞাসাবাদে রাজ হত্যা স্বীকার করেন। হত্যার পর তিনি মরদেহ নদীর তীরে ফেলে দেওয়ার কথাও জানান। এছাড়া তিনি আরও পাঁচজনকে হত্যা করার কথা স্বীকার করেছেন।


পুলিশ জানিয়েছে, ভুপানি গ্রামের ওই নারীর অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায় ২০২২ সালের ৩০ মার্চ রাজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ফরিদাবাদ পুলিশের এক মুখপাত্র বলেন, “এ মামলায় ২৯ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রাজ সিংকে দোষী সাব্যস্ত করেছে। তার বিরুদ্ধে আদালতে আরও মামলা বিচারাধীন রয়েছে।”


রাজ ফরিদাবাদ ১৬ নম্বর সেক্টরের একটি বেসরকারি হাসপাতালে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে চা বিক্রেতার মেয়েকে যৌন হয়রানি করার পর হত্যা করেন। ২০২০ সালের আগস্টে হাসপাতালে যৌন হয়রানির চেষ্টা রোধ করতে গিয়ে ১২ বছর বয়সী এক কিশোরীকে হত্যা করেন। ২০২১ সালের জুনে হাসপাতালে একজন কিশোরী পরিচ্ছন্নতাকর্মীকে হত্যা করেন। রাজ তার চাচা ও চাচাতো ভাইকে হত্যার কথাও স্বীকার করেছেন।


সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com