বুধবার ১৫ জুলাই ২০২৬ ১৬:০৭:২৭ পিএম
শিরোনাম কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও মাদক উদ্ধার       বকশীগঞ্জে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড       পবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সৌজন্য সাক্ষাৎ        মহিলা কলেজ কেন্দ্রের জলাবদ্ধতা: অবহেলার অভিযোগ তদন্তে শিক্ষা বোর্ড       শহীদ জুলাই দিবস আজ: আবু সাঈদের বাড়িতে কাটেনি শোক, দ্রুত বিচার কার্যকরের দাবি পরিবারের        পটুয়াখালীর বাউফলে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক গ্রেফতার        কুড়িগ্রামে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আটক দশ      
ভারতে ডুবে গেল বাংলাদেশি জাহাজ, ১২ নাবিক উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
Published : Thursday, 22 January, 2026
ভারতে ডুবে গেল বাংলাদেশি জাহাজ, ১২ নাবিক উদ্ধার

ভারতে ডুবে গেল বাংলাদেশি জাহাজ, ১২ নাবিক উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার মুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনার শিকার হয়ে একটি বাংলাদেশি জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজে থাকা ১২ নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।


স্থানীয় পুলিশের ভাষ্যমতে, বুধবার খুলনার জাহাজ এমভি তামজিত বাংলাদেশে ফিরে আসছিল। তখন ডুবন্ত বালুর চরে জাহাজটি ধাক্কা খায়। জাহাজটি দক্ষিণ ২৪ পরগণা থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে ফিরছিল। ধাক্কা লাগার পর জাহাজে ফাটল ধরে পানি ওঠা শুরু করে, এতে ১২ নাবিক আটকা পড়েন।


স্থানীয় জেলেরা বিষয়টি দেখতে পেয়ে সাগর থানার পুলিশকে খবর দেন। পুলিশের একটি দল জেলেদের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে ১২ নাবিককে উদ্ধার করে।


সাগর থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “জাহাজ থেকে ১২ নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি। কোনো আহতের খবর নেই।”


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুয়াশা বা যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


সূত্র: পিটিআই, দ্য হিন্দু


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com