সোমবার ৮ জুন ২০২৬ ১৪:০৬:৪৯ পিএম
শিরোনাম ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি        ক্রিশ্চিয়ানো রোনালদো: ১.৪ বিলিয়ন ডলারের মালিক, কিন্তু মন পড়ে আছে ট্রফিতে!        সুগন্ধা নদী থেকে ফের অবৈধ ভাবে বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে তীরবর্তী মানুষ        নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু        কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ বিজিবি ও এলাকাবাসীর সতর্ক অবস্থান        হরিপুর সীমান্তে ৪৮ ঘণ্টা পর ১১ বাংলাদেশিকে ফিরিয়ে নিল বিএসএফ        হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন       
১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা
গনকণ্ঠ ডেস্ক
Published : Thursday, 22 January, 2026
১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১১ ফেব্রুয়ারি দেশে সাধারণ ছুটি থাকবে। এছাড়া ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্যও ছুটি থাকবে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগেই ঘোষিত সাধারণ ছুটি পালন করা হবে।


বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের সরকারি ও বেসরকারি কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকরা তিনদিনের ছুটি পাবেন। তিনি আরও জানান, আজকের কেবিনেট মিটিংয়ে ১৩টি এজেন্ডা আলোচনা করা হয়েছে এবং প্রায় তিন ঘণ্টা তা চলেছে।


শফিকুল আলম বলেন, মিটিংয়ে বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়া অঞ্চলের আইন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট সংশোধন, মানি লন্ডারিং প্রতিরোধ, হাউসবিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন সংশোধন, জুয়া প্রতিরোধ, তথ্য অধিকার অধ্যাদেশ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খসড়া ও অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এই আইনের মাধ্যমে দেশের অর্থনৈতিক ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হবে।


প্রেস সচিব আরও বলেন, “মানি লন্ডারিং প্রতিরোধ করা অত্যন্ত জরুরি। গত ১৬ বছরে দেশের অর্থের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই এই আইন খুবই গুরুত্বপূর্ণ।”


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com