সোমবার ৮ জুন ২০২৬ ১৩:০৬:০৩ পিএম
শিরোনাম ক্রিশ্চিয়ানো রোনালদো: ১.৪ বিলিয়ন ডলারের মালিক, কিন্তু মন পড়ে আছে ট্রফিতে!        সুগন্ধা নদী থেকে ফের অবৈধ ভাবে বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে তীরবর্তী মানুষ        নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু        কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ বিজিবি ও এলাকাবাসীর সতর্ক অবস্থান        হরিপুর সীমান্তে ৪৮ ঘণ্টা পর ১১ বাংলাদেশিকে ফিরিয়ে নিল বিএসএফ        হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন        মোবাইল ফোনের সূত্র ধরে পিরোজপুরে যৌথ অভিযানে শটগান উদ্ধার, যুবক আটক       
নির্মাণাধীন ভবন থেকে মাথায় লোহা পড়ে প্রাণ গেল বাঁশখালীর যুবকের
গনকণ্ঠ প্রতিবেদক, চট্রগ্রাম :
Published : Thursday, 22 January, 2026
নির্মাণাধীন ভবন থেকে মাথায় লোহা পড়ে প্রাণ গেল বাঁশখালীর যুবকের
রাজধানী ঢাকার গুলশানে দুপুরে খাবার খেয়ে হেঁটে যাওয়ার সময় একটি মর্মান্তিক দুর্ঘটনায় বাঁশখালীর যুবক আশফাক চৌধুরী পিপলু (৪৪) নিহত হয়েছেন। নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে আসা লোহার আঘাতে তিনি গুরুতর আহত হন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আশফাক চৌধুরী পিপলু ঢাকার গুলশান এলাকায় একটি আমেরিকান প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আজ দুপুরে ঢাকার একটি হোটেলে খাবার শেষে নিজ কর্মস্থলে যাওয়ার পথে গুলশান এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লোহা পড়ে তার মাথায় আঘাত লাগে।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল জানান, নিহত আশফাক চৌধুরী পিপলু বাঁশখালী উপজেলার বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পুকুরিয়া ইউনিয়নের মোহাম্মদ নাদেরুজ্জামান চৌধুরীর পুত্র।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com