| শিরোনাম |
|
আখাউড়া রেলস্টেশনে অসুস্থ হয়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
গনকণ্ঠ প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া :
|
![]() আখাউড়া রেলস্টেশনে অসুস্থ হয়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ। রেলওয়ে পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে ওই বৃদ্ধ স্টেশনের প্ল্যাটফর্মেই ঘুমিয়ে ছিলেন। বৃহস্পতিবার সকালে যাত্রীরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত ও শীতজনিত সমস্যার কারণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বলেন, “মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। পরিচয় শনাক্ত করা না গেলে নিয়ম অনুযায়ী মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-কে অবহিত করা হবে।” পুলিশ আরও জানায়, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি বিভিন্ন মাজারে যাতায়াত করতেন। |