মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৫:০৬:০৭ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
মায়ের কোল থেকে দুধের শিশুকে ছিনিয়ে কুয়োয় ফেলে দিল বাঁদর
গনকণ্ঠ ডেস্ক
Published : Saturday, 24 January, 2026
মায়ের কোল থেকে দুধের শিশুকে ছিনিয়ে কুয়োয় ফেলে দিল বাঁদর
ভারতের ছত্তীসগঢ়ের জঞ্জগীর-চম্পা জেলার সেভনি গ্রামে বুধবার একটি ভয়াবহ ঘটনায় সদ্যোজাত কন্যা শিশুর প্রাণ ভাগ্যবশত রক্ষা পেল। ২০ দিনের শিশুকন্যাকে কোলে নিয়ে বাড়ির উঠোনে রোদ পোহাতে বসেছিলেন তরুণী সুনীতা রাঠৌর। সেই সময় একটি বাঁদর তাঁর কোলে থাকা শিশুকে ছিনিয়ে নিয়ে ছাদে লাফিয়ে ওঠে।


গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে এসে বাঁদরের দলকে তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু পালানোর সময় বাঁদরটি শিশুটিকে বাড়ির কাছের কুয়োয় ফেলে চলে যায়। ভাগ্যবশত গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করেন।


ঘটনাস্থলে উপস্থিত রাজেশ্বরী রাঠৌর নামে এক নার্স শিশুটিকে তৎক্ষণাৎ সিপিআর দেন। শিশুর জ্ঞান ফেরার পর তাকে জেলা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন যে সদ্যোজাত সম্পূর্ণ সুস্থ।


শিশুর বাবা অরবিন্দ রাঠৌর বলেন, “আমাদের ছোট্ট সন্তান ভাগ্যের জোরে বাঁচল। কুয়োর জলে থাকলেও ডায়পার থাকার কারণে সে ভেসে ছিল এবং গ্রামবাসী সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করেছেন। রাজেশ্বরীকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই।”


সুনীতা ও অরবিন্দ রাঠৌরের দাবি, শিশুর প্রাণ বাঁচানোতে গ্রামবাসীর তৎপরতা এবং উপস্থিত নার্সের দ্রুত পদক্ষেপের জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com