| শিরোনাম |
|
হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে খরচ হবে টাকা
গনকণ্ঠ ডেস্ক
|
![]() হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে খরচ হবে টাকা বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এই নতুন সাবস্ক্রিপশন ‘মেটা ভেরিফায়েড’ পরিষেবার সঙ্গে যুক্ত নয়। এতে এমন কিছু বিশেষ সুবিধা যুক্ত থাকতে পারে, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য পাওয়া যাবে না। এতদিন এই তিনটি অ্যাপ সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা গেলেও, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বড় অঙ্কের বিনিয়োগ এবং উন্নত ফিচারের চাহিদা বাড়ায় বিকল্প আয়ের পথ খুঁজছে মেটা। প্রযুক্তি বিষয়ক একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, প্রিমিয়াম প্ল্যানে সংস্থার উন্নত এআই টুল যুক্ত হতে পারে। প্রিমিয়ামে কী সুবিধা থাকতে পারে মেটার উন্নত ‘মানুস এআই এজেন্ট’ এই সাবস্ক্রিপশনের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। এর মাধ্যমে স্মার্ট রিপ্লাই, কনটেন্ট তৈরি এবং বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে করার সুবিধা মিলতে পারে। ইনস্টাগ্রামে যুক্ত হতে পারে এআই-নির্ভর নতুন টুল, যেমন ‘ভাইবস’, যার সাহায্যে ছোট ও সৃজনশীল এআই ভিডিও তৈরি করা যাবে। পাশাপাশি দীর্ঘদিনের কিছু জনপ্রিয় চাহিদাও প্রিমিয়াম প্ল্যানে অন্তর্ভুক্ত হতে পারে—যেমন কে ফলো করছে না তা দেখার অপশন, কিংবা অন্য ব্যক্তি না বুঝেই স্টোরি দেখার সুবিধা। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য উন্নত চ্যাট ফিচার, অতিরিক্ত কাস্টমাইজেশন এবং এআই-চালিত বিভিন্ন সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিনামূল্যে ব্যবহার বন্ধ হচ্ছে না মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া পুরোপুরি ব্যবহারকারীর ইচ্ছার ওপর নির্ভর করবে। যারা অর্থ খরচ করতে চান না, তারা আগের মতোই বিনামূল্যে এই অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। মূলত অতিরিক্ত সুবিধা ও উন্নত এআই ফিচার চান—এমন ব্যবহারকারীদের লক্ষ্য করেই এই উদ্যোগ। গোপনীয়তা নিয়ে প্রশ্ন হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন চালু হওয়ার পর থেকেই অনেক ব্যবহারকারীর মধ্যে ডাটা সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ব্যক্তিগত তথ্য ভবিষ্যতে এআই প্রশিক্ষণে ব্যবহৃত হবে কি না—এই প্রশ্ন উঠছে। তবে মেটার দাবি, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা নীতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। কতটা আগ্রহ দেখাবেন ব্যবহারকারীরা এই প্রিমিয়াম প্ল্যানের জন্য ব্যবহারকারীরা অর্থ খরচ করতে কতটা আগ্রহী হবেন, তা সময়ের সঙ্গে স্পষ্ট হবে। তবে বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ সোশ্যাল মিডিয়ার ব্যবসায়িক মডেলে নতুন একটি অধ্যায়ের সূচনা করতে পারে। সূত্র: সিওলো |