সোমবার ৮ জুন ২০২৬ ১৩:০৬:০৪ পিএম
শিরোনাম ক্রিশ্চিয়ানো রোনালদো: ১.৪ বিলিয়ন ডলারের মালিক, কিন্তু মন পড়ে আছে ট্রফিতে!        সুগন্ধা নদী থেকে ফের অবৈধ ভাবে বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে তীরবর্তী মানুষ        নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু        কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ বিজিবি ও এলাকাবাসীর সতর্ক অবস্থান        হরিপুর সীমান্তে ৪৮ ঘণ্টা পর ১১ বাংলাদেশিকে ফিরিয়ে নিল বিএসএফ        হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন        মোবাইল ফোনের সূত্র ধরে পিরোজপুরে যৌথ অভিযানে শটগান উদ্ধার, যুবক আটক       
মাহসা ইউনিভার্সিটিতে বিয়াম চ্যাপ্টারের ২০২৬ সালের কমিটি ঘোষণা
গনকণ্ঠ প্রতিবেদক, মালয়েশিয়া:
Published : Wednesday, 28 January, 2026
মাহসা ইউনিভার্সিটিতে বিয়াম চ্যাপ্টারের ২০২৬ সালের কমিটি ঘোষণা
মালয়েশিয়ার মাহসা ইউনিভার্সিটির হিউমিনিটি অডিটোরিয়ামে গতকাল ২৭ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম) মাহসা ইউনিভার্সিটি চ্যাপ্টারের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা শিতাবুর রহমান জিৎ এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন তৌফিকুর রহমান মাহফুজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহসা ইউনিভার্সিটির দুইবারের নির্বাচিত সাবেক ভাইস প্রেসিডেন্ট ও মাহসা ইউনিভার্সিটির এডমিশন দপ্তরের কর্মকর্তা বশির ইবনে জাফর। এ সময় বিয়াম সেন্ট্রাল কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত থেকে নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা জানান এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে ২০২৬ সালের জন্য বিয়াম মাহসা ইউনিভার্সিটি চ্যাপ্টারের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তৌফিকুর রহমান মাহফুজ, সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন দিপ্ত হালদার এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন শিতাবুর রহমান জিৎ।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর তৌফিকুর রহমান মাহফুজ তাঁর বক্তব্যে বলেন, নতুন কমিটি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সম্মান, সংস্কৃতি ও জাতীয় পরিচয় অক্ষুণ্ন রাখতে আন্তরিকভাবে কাজ করবে। তিনি বলেন, ঐক্য, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে বিয়াম মাহসা ইউনিভার্সিটি চ্যাপ্টার একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে উঠবে।

প্রধান অতিথির বক্তব্যে বশির ইবনে জাফর বলেন, প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশ, পারস্পরিক ঐক্য এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে বিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি নবনির্বাচিত কমিটিকে সংগঠনের লক্ষ্য ও আদর্শ অনুসরণ করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্ট্রাল কমিটির ভিপি মুশফিকুর রহমান, অর্গানাইজেশনাল সেক্রেটারি ফাইজা হুমায়রা, এডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি ইয়া নাবিয়ুর প্রমুখ। 

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়। শেষে অতিথিবৃন্দ নবগঠিত কমিটির সার্বিক সাফল্য ও ভবিষ্যৎ কার্যক্রমের জন্য শুভকামনা জানান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com