শনিবার ১৪ মার্চ ২০২৬ ০৫:০৩:৫২ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই
ক্রীড়া ডেস্ক
Published : Saturday, 31 January, 2026
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে মাঠে গড়াবে এই বৈশ্বিক আসর। তবে টুর্নামেন্ট শুরুর আগে ভারতে ম্যাচ আয়োজন ঘিরে দেখা দিয়েছে কিছুটা অনিশ্চয়তা। পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কলকাতায় নির্ধারিত ম্যাচগুলো আয়োজন করা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


বিশ্বকাপের সূচি অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্সে একটি সেমিফাইনালসহ মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দল নাকি ভারতে খেলা নিয়ে আপত্তি তুলেছে—এমন খবরও ছড়িয়েছে। যদিও ভারত সরকার এবং ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, বিশ্বকাপ আয়োজন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।


পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাস নতুন কোনো বিষয় নয়। রাজ্যে এ নিয়ে অষ্টমবারের মতো ভাইরাসটি শনাক্ত হয়েছে। সম্প্রতি দুই নারী নার্সের শরীরে নিপাহ ভাইরাস ধরা পড়েছে। তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও এখন পর্যন্ত সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।


ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিকে ‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে দেখার কোনো কারণ নেই। এটি একটি নিয়ন্ত্রিত স্থানীয় প্রাদুর্ভাব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কেন্দ্র ও রাজ্য স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে নজরদারি, পরীক্ষাগার পরীক্ষা এবং মাঠপর্যায়ের তদন্ত চালিয়ে সময়মতো সংক্রমণ নিয়ন্ত্রণে এনেছে।


এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এখন পর্যন্ত নতুন কোনো নিপাহ রোগী শনাক্ত হয়নি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমান অবস্থার ভিত্তিতে ভ্রমণ বা বাণিজ্য সংক্রান্ত কোনো বিধিনিষেধ আরোপের সুপারিশও করেনি সংস্থাটি।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আতঙ্ককে ভিত্তিহীন বলে মনে করছে বিসিসিআই। সংস্থাটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেন,
“খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বের বিষয়। যেকোনো স্বাস্থ্যঝুঁকির ক্ষেত্রে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নেয়া হয়। তবে আপাতত বড় কোনো ঝুঁকি দেখা যাচ্ছে না।”


তিনি আরও বলেন,
“নিপাহ ভাইরাসের সর্বশেষ দুই রোগী বারাসাতে শনাক্ত হয়েছেন, যা ইডেন গার্ডেন্স থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। ফলে ম্যাচ আয়োজন নিয়ে কোনো নিরাপত্তা শঙ্কা নেই।”


বিসিসিআইয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, কলকাতা থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ভিন্ন কোনো নির্দেশনা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমান পরিস্থিতিতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বকাপ আয়োজনের পথে কোনো বাধা সৃষ্টি করছে না।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com