| শিরোনাম |
|
রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর যৌনরোগে আক্রান্ত হন বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক
|
![]() রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর যৌনরোগে আক্রান্ত হন বিল গেটস ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য প্রকাশিত নথিগুলোর মধ্যে এপস্টাইনের নিজের লেখা বেশ কিছু খসড়া ইমেল পাওয়া গেছে। সেখানে দাবি করা হয়েছে, রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর বিল গেটস যৌনবাহিত রোগ এসটিডিতে আক্রান্ত হয়েছিলেন। ওই নথিতে আরও বলা হয়, বিষয়টি গোপন রাখতে গেটস তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটসকে গোপনে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর চেষ্টা করেছিলেন। তবে এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিল গেটসের পক্ষ। বিল গেটসের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ। বিল গেটসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়ে চরম হতাশা থেকে এপস্টাইন এই ধরনের ভিত্তিহীন দাবি করেছেন।” প্রকাশিত ফাইলগুলোতে আরও দাবি করা হয়েছে, ২০০৯ সালে নিজের সিনেমা ‘অ্যামেলিয়া’-এর প্রচারের সময় দণ্ডিত যৌন অপরাধী ঘিসলাইন ম্যাক্সওয়েল আয়োজিত একটি নৈশভোজে অংশ নিয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টাইন সংক্রান্ত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নথি প্রকাশ করে। এর মধ্যে রয়েছে প্রায় ২ হাজার ভিডিও এবং ১ লাখ ৮০ হাজার ছবি। এর আগে প্রকাশিত নথিতে এপস্টাইনের সঙ্গে সাবেক ও বর্তমান মার্কিন প্রেসিডেন্টদের যোগাযোগের তথ্যও সামনে আসে। সেখানে ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নাম উঠে আসে। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প এপস্টাইনের সঙ্গে পরিচয়ের কথা অস্বীকার করেননি। রাজনৈতিক ও জনমতের চাপের মুখে গত বছরের নভেম্বরে এপস্টাইন সংক্রান্ত নথি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৮ সালে নাবালিকা ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে এপস্টাইনের বিরুদ্ধে মামলা হয়। ২০১৯ সালের আগস্টে গ্রেপ্তারের এক মাসের মধ্যেই কারাগারে আত্মহত্যা করেন তিনি। |