| শিরোনাম |
|
গাজীপুরে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী নিহত, আহত ১
গনকণ্ঠ প্রতিবেদক (গাজীপুর)
|
![]() গাজীপুরে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী নিহত, আহত ১ শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। পরে দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রানী নিজের পোশাক ব্যবসার পাশাপাশি এলাকায় অর্থ লেনদেন (সুদ) করতেন। একই এলাকার মুদি ব্যবসায়ী নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের কাছে পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে সকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বিতণ্ডার একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে আশিক ধারালো অস্ত্র দিয়ে রানীর ওপর আক্রমণ করেন। এসময় মাকে রক্ষা করতে হৃদয় এগিয়ে এলে তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে রানীকে মৃত ঘোষণা করেন। হৃদয়ের অবস্থা বর্তমানে সংকটাপন্ন বলে জানা গেছে। অভিযুক্ত আশিক স্থানীয় রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত। মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোমিন উদ্দিন নিশ্চিত করেছেন যে, আশিক গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঘটনার পর গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, "প্রাথমিক তদন্তে অর্থ সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের বিষয়টি উঠে এসেছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।" |