| শিরোনাম |
|
আমার দল নেই, কিন্তু আমার ভোটার আছে: রুমিন ফারহানা
গনকণ্ঠ প্রতিবেদক (ব্রাহ্মণবাড়িয়া)
|
![]() আমার দল নেই, কিন্তু আমার ভোটার আছে: রুমিন ফারহানা তিনি বলেন, এই ভালোবাসাই তাঁর আসল শক্তি। তাই তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা কেন্দ্র থেকে কেন্দ্রে শক্ত অবস্থান নেবেন এবং গণতন্ত্র রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।” শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভাস্থলে উপস্থিত ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। |