সোমবার ৮ জুন ২০২৬ ১৪:০৬:৪০ পিএম
শিরোনাম ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি        ক্রিশ্চিয়ানো রোনালদো: ১.৪ বিলিয়ন ডলারের মালিক, কিন্তু মন পড়ে আছে ট্রফিতে!        সুগন্ধা নদী থেকে ফের অবৈধ ভাবে বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে তীরবর্তী মানুষ        নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু        কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ বিজিবি ও এলাকাবাসীর সতর্ক অবস্থান        হরিপুর সীমান্তে ৪৮ ঘণ্টা পর ১১ বাংলাদেশিকে ফিরিয়ে নিল বিএসএফ        হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন       
চন্দনাইশে সেনা বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক
গনকণ্ঠ প্রতিবেদক (চট্টগ্রাম)
Published : Saturday, 31 January, 2026
চন্দনাইশে সেনা বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক

চন্দনাইশে সেনা বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল দল। পরে তাকে চন্দনাইশ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি)গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব।

আটক ব্যক্তির নাম সাহেদুল ইসলাম সজিব (২৫)। তিনি চন্দনাইশ উপজেলার বাসিন্দা। তাঁর পিতা মোহাম্মদ মনিরুল ইসলাম।

সেনা সূত্র জানায়, দোহাজারি ব্রিজ এলাকায় সন্দেহজনক চলাফেরার খবর পেয়ে একটি টহল দল অভিযান চালায়। এ সময় তল্লাশি করে সাহেদুল ইসলাম সজিবের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ওসি ইলিয়াছ খান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com