| শিরোনাম |
|
পলাশবাড়ীতে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গনকণ্ঠ প্রতিবেদক (পলাশবাড়ী)
|
![]() পলাশবাড়ীতে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার আজ শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরের দিকে ধাপেরহাট থেকে ছেড়ে আসা পলাশবাড়ীগামী একটি ভ্যান গাড়িতে তল্লাশি চালিয়ে যাত্রীদের নিকট থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— (১) মো. রফিকুল ইসলাম (৩৫), পিতা- মৃত জল্লেয়া মামুন, মাতা- মৃত রোকেয়া বিবি, সাং- তালুক শিমুলবাড়ী, ইউনিয়ন- শিমুলবাড়ী, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম এবং (২) মো. রফিকুল ইসলাম (৫০), পিতা- মৃত আনছার আলী, মাতা- মোছাঃ রোকেয়া বেগম, সাং- খুরিয়ার কুটি, ইউনিয়ন- শিমুলবাড়ী, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম। এ সময় তাদের হেফাজত থেকে (০১+০১)= মোট ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়। পলাশবাড়ী থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। |