| শিরোনাম |
|
ভারত-পাকিস্তান ফাইনাল হলেও কি বয়কট করবে পাকিস্তান— প্রশ্ন হার্শা ভোগলের
ক্রীড়া ডেস্ক
|
![]() ভারত-পাকিস্তান ফাইনাল হলেও কি বয়কট করবে পাকিস্তান— প্রশ্ন হার্শা ভোগলের বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এখন ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন—যদি টুর্নামেন্টের ফাইনালে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়, সেক্ষেত্রেও কি পাকিস্তান ম্যাচটি বয়কট করবে? এ প্রসঙ্গে বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে আইনি ও আর্থিক দিক নিয়ে প্রশ্ন তুলে এক্সে লেখেন, ‘পাকিস্তান যদি বিশ্বকাপে যায়, কিন্তু ভারতের বিপক্ষে না খেলে, তাহলে আইসিসির প্রতিক্রিয়া কী হবে, তা দেখাটা দারুণ ব্যাপার হতে যাচ্ছে। আইনগত অবস্থান কী হতে পারে অথবা এই পরিস্থিতি কীভাবে সামলানো হবে, তা আমি জানি না। তবে আইসিসি যদি সম্প্রচারকারীদের ক্ষতির অর্থ পাকিস্তানের আইসিসির রাজস্বের অংশ থেকে কেটে নেয়, তাহলে আমি অবাক হব না। ও হ্যাঁ, যদি ভারত-পাকিস্তান ফাইনাল হয় তাহলে?’ একই ধরনের সমালোচনা করেছেন ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া। পাকিস্তানের অবস্থানকে দ্বিমুখী আখ্যা দিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে ভারত ম্যাচ বয়কট করবে। কেন? ভারতের সাথে তারা খেলবে না। ভারতকে যেমন দুবাইয়ে ভেন্যু দেওয়া হয়েছে, পাকিস্তানকে কলম্বোতে ভেন্যু দেওয়া হয়েছে। খেলুন ম্যাচটা। তারা বলছে, না না আমরা এভাবে খেলব না। তাহলে আপনারা কী করবেন? এমন এক দিনে ঘোষণা আসলো যেদিন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বুলাওয়েতে দুই দল খেললো। অনূর্ধ্ব-১৯ দল কি আপনাদের নয়?’ পাকিস্তানের বয়কট সিদ্ধান্ত কতটা ধারাবাহিক—সে বিষয়েও প্রশ্ন তোলেন আকাশ চোপড়া। তিনি বলেন, ‘তারা বলেছে ১৫ ফেব্রুয়ারি ম্যাচ বয়কট করবে। যদি সেমিফাইনালে দেখা হয়, তখন কি তারা বলবে আমরা তো মজা করেছি, আমরা বয়কট করব না। আরে, আপনাদের যুক্তিটা কী? একদিন বয়কট করব, আরেক দিন করব না এটা কেমন কথা? পাকিস্তানের এই হিপোক্রেসির বিরুদ্ধে বিশ্ব ক্রিকেটই অবস্থান নিতে পারে, আইসিসি নয়। আপনারা আসলে কী করতে চাচ্ছেন? আমি বুঝতে পারছি না। পাকিস্তানে যারা আছেন তারা কী বুঝতে পারছেন?’ পাকিস্তানের এই সিদ্ধান্ত ঘিরে এখন বিশ্ব ক্রিকেটে অনিশ্চয়তা তৈরি হয়েছে। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে এমন অবস্থান আইসিসি কীভাবে সামলায়, সেদিকেই তাকিয়ে আছে ক্রিকেটবিশ্ব। |