শনিবার ১৪ মার্চ ২০২৬ ০৬:০৩:৩৫ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
এপস্টেইনের ৩৫ লাখ পৃষ্ঠার নথিতে বিএনপি প্রার্থী ও এক প্রতিষ্ঠান
আন্তর্জাতিক ডেস্ক
Published : Monday, 2 February, 2026
এপস্টেইনের ৩৫ লাখ পৃষ্ঠার নথিতে বিএনপি প্রার্থী ও এক প্রতিষ্ঠান

এপস্টেইনের ৩৫ লাখ পৃষ্ঠার নথিতে বিএনপি প্রার্থী ও এক প্রতিষ্ঠান

সম্প্রতি প্রকাশিত ‘এপস্টেইন ফাইলস’ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কয়েক মিলিয়ন পৃষ্ঠার নথি ও ইমেইল পর্যালোচনায় বাংলাদেশের এক বিএনপি নেতা এবং একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে।


নথি বিশ্লেষণে দেখা যায়, যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সাবেক গভর্নর বিল রিচার্ডসনের নির্বাচনী প্রচারণায় অর্থদাতাদের তালিকায় বাংলাদেশের ব্যবসায়ী ও বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর নাম রয়েছে। ওই প্রচারণায় তিনি ৫ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন।


একই প্রচারণায় জেফরি এপস্টেইন নিজেও ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দেন এবং তিনি শীর্ষ দাতাদের একজন ছিলেন। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, ২০০৬ সালের ৩ জুলাই এ তথ্য নথিভুক্ত করা হয়। সেখানে আবদুল আউয়াল মিন্টুর নাম উল্লেখ করা হয়েছে “Abdul A. Mintoo, Dhaka” হিসেবে এবং পরিচয় দেওয়া হয়েছে বাংলাদেশি ব্যবসায়ী।


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবদুল আউয়াল মিন্টু ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসন থেকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


এদিকে এপস্টেইনের ইমেইল ও বিভিন্ন প্রকল্প প্রস্তাবে বাংলাদেশভিত্তিক আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি (icddr,b)-এর নামও উঠে এসেছে। নথিতে প্রতিষ্ঠানটিকে ‘বিশ্বখ্যাত’ এবং ‘অন্ত্রের অণুজীব গবেষণায় বিশ্ব বিশেষজ্ঞ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।


একটি প্রস্তাবিত আলঝেইমার গবেষণা উদ্যোগের অংশ হিসেবে আইসিডিডিআরবিকে যুক্ত করার পরিকল্পনা ছিল। অন্ত্রের অণুজীব (মাইক্রোবায়োম) গবেষণার জন্য প্রতিষ্ঠানটিকে ৫০ লাখ মার্কিন ডলার অনুদান দেওয়ার প্রস্তাবও নথিতে উল্লেখ রয়েছে।


প্রস্তাবিত প্রকল্পের লক্ষ্য ছিল অ-প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস করা এবং একটি ‘ডিজিটাল লাইব্রেরি’ বা ‘ওয়ার্ল্ড গাট লাইব্রেরি’ গড়ে তোলা। নথিতে এপস্টেইন ও তার সহযোগীদের কাছে আইসিডিডিআরবিকে একটি উদ্ভাবনী ও আধুনিক গবেষণা কেন্দ্র হিসেবে বিবেচনার কথা উঠে এসেছে।


নথি অনুযায়ী, আইসিডিডিআরবি থেকে এপস্টেইনকে পাঠানো ইমেইলগুলো ২০১৪ ও ২০১৭ সালের। মোট পাঁচটি ফাইলে প্রতিষ্ঠানটি সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com