বুধবার ১৫ এপ্রিল ২০২৬ ২০:০৪:৩৩ পিএম
শিরোনাম ১লা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে, খিলগাও মডেল কলেজ        পাবনায় বাড়ছে হামের প্রকোপ, দুই শিশুর মৃত্যু       তালিকায় ভুয়া নাম-নম্বর, অর্থের বিনিময়ে রুগ্ন গরু বিতরণের অভিযোগ       ভোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক, কোস্টগার্ডের অভিযান       পৃথিবীকে বিপদমুক্ত করতে জোট বাঁধছে রাশিয়া-চীন?       চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা ​       জনবল সংকটে লালমনিরহাট সদর হাসপাতাল      
ইসলাম প্রতিষ্ঠার একমাত্র প্রতীক হাতপাখা: চরমোনাই পীর
গনকণ্ঠ ডেস্ক
Published : Monday, 2 February, 2026
ইসলাম প্রতিষ্ঠার একমাত্র প্রতীক হাতপাখা: চরমোনাই পীর

ইসলাম প্রতিষ্ঠার একমাত্র প্রতীক হাতপাখা: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের কথা বললেও বাস্তবে তারা শরিয়াহ আইন অনুযায়ী দেশ চালাতে চায় না। তারা প্রচলিত আইনের মধ্যে দেশ পরিচালনার পাশাপাশি আমেরিকা ও ভারতের প্রভাব গ্রহণ করতে চায়। তিনি বলেন, জনগণ এসব ভাঁওতাবাজির রাজনীতি দেখতে চায় না, এবং ধর্মপ্রাণ মুসলমানরা জামায়াতের এই ধরনের আচরণ বরদাস্ত করবে না। “জামায়াতের মুখে এক কথা, অন্তরে অন্যটা। দ্বৈত আচরণ কোনো ইসলামী দলের হতে পারে না,” বলেন তিনি।


রোববার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন পীর। এই জনসভা লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী খালেদ সাইফুল্লাহর সমর্থনে আয়োজন করা হয়।


রেজাউল করীম বলেন, “প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি। বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না। তারা গোপন বৈঠকের মাধ্যমে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়।”


তিনি আরও বলেন, ইসলাম প্রতিষ্ঠার একমাত্র প্রতীক হাতপাখা। হাতপাখা ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা করবে। দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, সৎ ও আদর্শের পক্ষে এবং মানবতার কল্যাণে কাজ করবে।


চরমোনাই পীর জানান, খালেদ সাইফুল্লাহ বিজয়ী হলে নদীভাঙন রোধে তিন হাজার ১০০ কোটি টাকার বরাদ্দ শতভাগ বাস্তবায়ন হবে এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যখাতের উন্নয়ন, ভূমি খাতের দুর্নীতি বন্ধ, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং কৃষক ও জেলেদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে।


জনসভায় খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা হাবিবুর রহমান মিসবাহ, জাতীয় ওলামা-মাশায়েখ ও আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরার, ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুরের সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক জহির উদ্দীন প্রমুখ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com