| শিরোনাম |
|
‘মোস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে’
ক্রীড়া ডেস্ক
|
![]() ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে’ এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান। পুরো ঘটনাপ্রবাহের কেন্দ্রে রয়েছেন মোস্তাফিজুর রহমান। টাইগার এই পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে সঠিক মনে করেন না ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় পাকিস্তানের ম্যাচ বয়কটের প্রসঙ্গে শশী থারুর বলেন, “সত্যি বলতে, এটা খুবই লজ্জাজনক যে, খেলাধুলাকে এভাবে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি না যে মোস্তাফিজের কলকাতার হয়ে আইপিএল খেলার চুক্তি বাতিল করা উচিৎ ছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক ছিল।” বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি মনে করেন, প্রতিক্রিয়াটি কিছুটা বাড়াবাড়ি ছিল। শশী থারুর বলেন, “রাজনীতিতে হস্তক্ষেপ, আমার মনে হয় বাংলাদেশিদের প্রতিক্রিয়া ছিল অতিরঞ্জিত। কিন্তু এটি একই প্রতিফলন। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সংহতি প্রদর্শনের চেষ্টা করছে। পুরো বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।” খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমার মনে হয় আমাদের সত্যিই এই বোঝার প্রয়োজন যে খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটের মতো খেলা, যা সকল মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ, অন্তত খেলার মাঠে আমাদের একত্রিত করার একটি মাধ্যম হওয়া উচিত। আমি সত্যি বলতে চাই যে এটি এখন সংশ্লিষ্ট সকলের জন্য জরুরি ভিত্তিতে একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য একটি সতর্কবার্তা। আইসিসি হতে পারে এর প্ল্যাটফর্ম।” |