শনিবার ১৪ মার্চ ২০২৬ ০৬:০৩:১২ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান: হরভজন সিং
ক্রীড়া ডেস্ক
Published : Tuesday, 3 February, 2026
বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান: হরভজন সিং
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতের বিপক্ষে খেলবে না—পাকিস্তানের এই সিদ্ধান্তের যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না ভারতের সাবেক অফ স্পিনার হরভজন সিং। তার মতে, ভারত-ম্যাচ বর্জন করার বিষয়টি সামনে এনে নাটক করছে প্রতিবেশি দেশটি।


এই প্রসঙ্গে হরভজন নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান।”


তিনি আরও বলেন, “এই সিদ্ধান্ত থেকে পাকিস্তানের কী লাভ হবে? এটা পুরোপুরি নাটক। যদি সত্যিই তারা সাহসী হয়, তাহলে নিজেদের সিদ্ধান্তে অটল থাকুক। দেখা যাক, তাদের আসল সাহস কতটুকু।”


হরভজনের অভিযোগ, পাকিস্তানের এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য নেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, “নিজেদের দেশের সেই সমর্থকদের কথা কী তারা ভেবেছে, যারা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে চায়?”


এদিকে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি মানেনি আইসিসি। যার কারণে বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে খেলায় সুযোগ করে দেওয়া হয়। এই সময় বাংলাদেশের পাশে ছিল শুধুমাত্র পাকিস্তান। হরভজন প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের ইস্যুতে পাকিস্তান কেন নিজেদের জড়াচ্ছে।


তিনি বলেন, “আগেও নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতেও তারা এশিয়া কাপে খেলেছে, কারণ রাজস্ব ছাড়তে চায়নি। তখন দেশপ্রেম কোথায় ছিল?”


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com