মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ১৩:০৭:১২ পিএম
শিরোনাম নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার        ২০২৬ এর ফিফা বিশ্বকাপে সারাদেশে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ২০ জন, বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম       বরগুনার পাথরঘাটায় পৃথক হামলায় আহত ২, বরিশাল শেবাচিমে প্রেরণ       চট্টগ্রামে গণপরিবহনে নারী যাত্রীদের ভোগান্তি চরমে: প্রয়োজন সংরক্ষিত আসন বৃদ্ধি ও নারীবান্ধব বাস       ‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ       বিশ্বকাপ ফাইনালের পর মারামারি নিয়ে তদন্তে নেমেছে ফিফা       টানা দশম রাতের মতো যুক্তরাষ্ট্রের হামলা, দাঁতভাঙা পাল্টা জবাব ইরানের      
একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল
গনকণ্ঠ ডেস্ক
Published : Tuesday, 3 February, 2026
একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল

একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল

একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়, কিন্তু একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্বই থাকবে না।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।


মির্জা ফখরুল বলেন, ‘আমার কাছে মনে হয়, আমাদের শিকড়টাকে আমাদের জানা উচিত। আমরা ১৯৭১ সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব। আমাদেরকে নতুন দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে।’


তিনি বলেন, ‘আমাদের সামনে অনেকগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে— আমাদেরকে বেঁচে থাকার, সামনে এগিয়ে যাওয়ার ও আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। এটা কিন্তু খুব জরুরি।’


বিএনপির মহাসচিব আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ওই একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না। সেজন্যে আমি সব সময় এই কথাটা বলি— একাত্তর হচ্ছে আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে।’


তিনি বলেন, ‘১৯৭১ সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান সবাই মিলে একসঙ্গে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি।’


ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, ‘এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেটা আমাদের স্বাভাবিকভাবে চিন্তার মধ্যে পড়ে।’


ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা পাঁচ বছর পর নির্বাচন একটাই আসে, আর যে ভোট আমরা দিই এই ভোটটাকে বলা হয় পবিত্র আমানত। আমাদের ধর্মের ভাষায় বলে এটাকে খেয়ানত করা যাবে না। অর্থাৎ এটাকে নষ্ট করা যাবে না।’


তিনি আরও বলেন, ‘আমরা সেই ব্যক্তিকে ভোটটা দেব, যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনারা যে ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট দেবেন। কারণ, ভোটের সময় মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত করে, আপনার কাছের লোকটাকে চেনাতেও ভুল বোঝায়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাঁওতেও সেই কাজটা হচ্ছে।’


সভা শেষে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব।


এ সময় ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com